আজ ফেনী বাজারে জ্যাম বেশি”—এই কথাটা যেন প্রতিদিনের নিউজ হেডলাইন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই জ্যামের মধ্যেও ফেনীর মানুষ একরকম স্বস্তি খুঁজে নেয়। কারণ এই জ্যাম মানেই বাজারে প্রাণ আছে।

রিকশা, সিএনজি, মোটরসাইকেল, বাস—সব একসাথে চলতে গিয়ে থেমে যায়। কিন্তু কেউ খুব একটা রাগ করে না। চা দোকানে বসে বলে, “আজকে তো বাজার পুরাই ভইরা গেছে।”
এই জ্যামই প্রমাণ করে, ফেনী বাজার এখনো জীবন্ত।

ট্রাফিক জ্যামের মাঝেই দেখা যায় পরিচিত মুখ। হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গল্প শুরু হয়—কে কই যাচ্ছে, কার মেয়ের বিয়ে, কে বিদেশ যাবে। ফেনী বাজারের জ্যাম মানুষকে থামিয়ে দেয়, আর সেই থামার মধ্যেই তৈরি হয় যোগাযোগ।

এখানে জ্যাম মানে সময় নষ্ট না, বরং সময় কাটানো। শহরের অন্য জায়গায় জ্যাম মানে বিরক্তি, কিন্তু ফেনী বাজারে জ্যাম মানে—“আচ্ছা, আইজ্জা হেনীবাজার জমছে।”